• 20 July, 2026
  • 0 Comment(s)
  • 11 view(s)
  • APDR

প্রেস বিবৃতি: ২০ জুলাই ২০২৬ : এ পি ডি আর এর ঐক্য সম্মেলন



প্রেস বিবৃতি:  এ পি ডি আর এর ঐক্য সম্মেলন

গত ১৯ জুলাই ২০২৬, রবিবার কলকাতার ভারত সভা হলে সকল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হলো এ পি ডি আর এর ঐক্য সম্মেলন। সম্মেলনের মঞ্চ ও কক্ষ উৎসর্গিত হয় সদ্যপ্রয়াত এপি ডি আর এর দীর্ঘদিনের যোদ্ধা নীলাঞ্জন দত্ত এবং কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়ের নামে। গত ২০২২ সালে কৃষ্ণনগর সম্মেলনের পর এ পি ডি আর সংগঠনে বিভাজন হয়। গত চারবছর ধরে ঐক্যের প্রচেষ্টা জারি ছিল। অবশেষে তা পরিনতি পেল।

এই ঐক্য সম্মেলনে সংগঠনের ৬০ টি শাখার ২৮১ জন প্রতিনিধি উপস্থিত ছিলো। প্রতিবেদনের উপর মোট ২৮ জন প্রতিনিধি আলোচনা করেন। প্রকাশ্য অধিবেশনে প্রণব দে, সুগত রায়, বৈদ্যনাথ কুড়ু এবং শীলা চক্রবর্তী সংগঠনের শুভানুধ্যায়ী হিসাবে বর্তমান সময়ের অধিকার রক্ষার আন্দোলনে এপি ডি আর এর গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায় এর কথা স্মরণ করিয়ে দেন এবং এই পরিস্থিতিতে এই ঐক্যবদ্ধ হওয়াকে সময়ের দাবি হিসাবে বক্তব্য রাখেন। শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান বোলান গঙ্গোপাধ্যায়।

বেআইনি হোল্ডিং সেন্টার ও আদালত বহির্ভূত পুশব্যাক, বুলডোজার রাজ, উচ্ছেদ, বিরোধীদের শারীরিক হেনস্তা ও গণপিটুনির সংস্কৃতি, নারী নির্যাতন, ভুয়া এনকাউন্টারে হত্যার বিরুদ্ধে এবং রাজনৈতিক বন্দি মুক্তির দাবিতে ৭ টি প্রস্তাব গৃহীত হয়। সম্মেলন থেকে ৮১ জনের সম্পাদকমণ্ডলী সর্বসম্মত ভাবে গঠিত হয়। সঞ্জীব আচার্য সভাপতি এবং আলতাফ আমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে অধিকার রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করার শপথ নিয়ে সম্মেলন শেষ হয়।

ধন্যবাদ সহ

সঞ্জীব আচার্য
সভাপতি
এপিডিআর

আলতাফ আমেদ
সাধারণ সম্পাদক
এপিডিআর

২০ জুলাই ২০২৬

 

 

 


Eternal Vigilance is the Price of Liberty
All Rights Reserved APDR
About us | Contact Us